আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ সুবিধাসম্পন্ন বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চলের নতুন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দতরা, ধানকোড়া ও খল্লী এলাকায় মনোরম পরিবেশে অবস্থিত। প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত ও কার্যকর প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রটি আধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ।