বাংলাদেশ স্কাউটস, ঢাকা অঞ্চল

বাংলাদেশ স্কাউটসের মোট ১৩টি অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চল অন্যতম প্রধান ও প্রাচীনতম একটি অঞ্চল। এই অঞ্চলের সদর দপ্তর ঢাকার মিরপুরে অবস্থিত। ‘ময়মনসিংহ’ অঞ্চল গঠিত হওয়ার পর, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল তার অধীনে থাকা ১৮টি জেলার মধ্যে ৪টি মূল্যবান জেলা (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) হারানোর পাশাপাশি ময়মনসিংহের মুক্তাগাছায় অবস্থিত এই অঞ্চলের একমাত্র আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটিও হারায়। পরবর্তীতে এই অঞ্চলের নতুন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি মানিকগঞ্জের সাটুরিয়ার "দতরা, ধানকোড়া, খল্লী" এলাকায় স্থাপন করা হয়, যার উন্নয়নমূলক কাজ ২০১৭ সালের ১০ মার্চ থেকে শুরু হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের জেলাসমূহ (১৪টি):
১. বাংলাদেশ স্কাউটস, নরসিংদী জেলা
২. বাংলাদেশ স্কাউটস, গাজীপুর জেলা
৩. বাংলাদেশ স্কাউটস, শরীয়তপুর জেলা
৪. বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা
৫. বাংলাদেশ স্কাউটস, টাঙ্গাইল জেলা
৬. বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা
৭. বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা
৮. বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা
৯. বাংলাদেশ স্কাউটস, মুন্সীগঞ্জ জেলা
১০. বাংলাদেশ স্কাউটস, রাজবাড়ী জেলা
১১. বাংলাদেশ স্কাউটস, মাদারীপুর জেলা
১২. বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা
১৩. বাংলাদেশ স্কাউটস, ফরিদপুর জেলা
১৪. বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটন