১১ থেকে ১৬ বছর বয়সীদের জন্য স্কাউটিং।


স্কাউট প্রতিজ্ঞা

আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,

  1. ‘আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
  2. সর্বদা অপরকে সাহায্য করতে
  3. স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’’

(অন্য ধর্মালম্বীগণ ‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারে।)


স্কাউট আইন:

  1. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
  2. স্কাউট সকলের বন্ধু
  3. স্কাউট বিনয়ী ও অনুগত
  4. স্কাউট জীবের প্রতি সদয়
  5. স্কাউট সদা প্রফুল্ল
  6. স্কাউট মিতব্যয়ী
  7. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।

(মনে রাখার সুবিধার্থে- বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল রয়।)


স্কাউটদের মটো বা মূলমন্ত্র হচ্ছে:

  1. সদা প্রস্তুত