১১ থেকে ১৬ বছর বয়সীদের জন্য স্কাউটিং।
স্কাউট প্রতিজ্ঞা
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
- ‘আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
- সর্বদা অপরকে সাহায্য করতে
- স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।’’
(অন্য ধর্মালম্বীগণ ‘‘আল্লাহ’’ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস মতে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করতে পারে।)
স্কাউট আইন:
- স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
- স্কাউট সকলের বন্ধু
- স্কাউট বিনয়ী ও অনুগত
- স্কাউট জীবের প্রতি সদয়
- স্কাউট সদা প্রফুল্ল
- স্কাউট মিতব্যয়ী
- স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল।
(মনে রাখার সুবিধার্থে- বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল রয়।)
স্কাউটদের মটো বা মূলমন্ত্র হচ্ছে:
- সদা প্রস্তুত